১২ জুলাই ২০২৬ রবিবার বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার-এর ইন্তেকালে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
তিনি এক শোকবার্তায় বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ, গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং বর্ষীয়ান রাজনৈতিক নেতা হিসেবে তিনি সততা, প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক সৌজন্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সংলাপের সংস্কৃতি এবং গণতান্ত্রিক চর্চার যে মূল্যবোধ তিনি ধারণ করতেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আরজেএফ চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।