1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাংবাদিক সাঈদি আকবর ফয়সালের হাঁটুর পিন অপসারণ দেখতে হাসপাতালে গেলেন ‘ঘোষণা’র সুমন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

সাংবাদিক সাঈদি আকবর ফয়সালের হাঁটুর পিন অপসারণ দেখতে হাসপাতালে গেলেন ‘ঘোষণা’র সুমন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

দুর্ঘটনায় আহত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাঈদি আকবর ফয়সালের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের মাধ্যমে লাগানো পিন পুনরায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

গত রবিবার (৩০ আগস্ট) চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসক ডা. জি এম নাদিম। সফলভাবে পিন অপসারণের খবর পেয়ে সাংবাদিক সহকর্মীরা হাসপাতালে গিয়ে সাঈদি আকবর ফয়সালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় দৈনিক ‘ঘোষণা’ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি নুরুল ইসলাম সুমন, সাংবাদিক ফরিদ বাবুল, সাংবাদিক জহিরুল আলম সাগরসহ বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে গিয়ে তারা আহত সাংবাদিক সাঈদি আকবর ফয়সালের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

দৈনিক ‘ঘোষণা’র ভ্রাম্যমাণ প্রতিনিধি নুরুল ইসলাম সুমন বলেন,
“সাঈদি আকবর ফয়সাল আমাদের সহকর্মী। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার বিষয়টি আমরা সহকর্মীরা খোঁজখবর রাখছি।সফলভাবে হাঁটুর পিন অপসারণ হওয়ায় আমরা আনন্দিত। মহান আল্লাহর কাছে তার দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি।”

সাংবাদিক ফরিদ বাবুল বলেন,
“সহকর্মী সাঈদি ফয়সালের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে সাংবাদিকতায় সক্রিয় হতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

সাংবাদিক জহিরুল আলম সাগর বলেন,
“সাঈদি আকবর ফয়সালের দুর্ঘটনার পর আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। বর্তমানে তার চিকিৎসা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। হাঁটুর পিন অপসারণ সফল হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

অন্যদিকে, সাংবাদিক সাঈদি আকবর ফয়সাল তার চিকিৎসার সময়ে পাশে থাকা চিকিৎসক, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com