1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা

reporter মোঃসুজন আহমেদ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট মো. সেলিম রেজা। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
অ্যাডভোকেট মো. সেলিম রেজা উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চরিয়া শিকার গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মো. আব্দুস সাত্তার শেখ ও মাহমুদা খাতুন দম্পতির একমাত্র পুত্র। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিয়মিত সদস্য হিসেবে আইন পেশায় যোগ দিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতি ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতিরও সদস্য।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে নিয়োগ পাওয়ায় উল্লাপাড়াসহ পুরো সিরাজগঞ্জে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. সেলিম রেজা বলেন, “রাষ্ট্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে চাই। দেশ ও মানুষের কল্যাণে, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে নিজেকে নিবেদিত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com