1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সখীপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের হাতে অনিয়মিত প্রশ্নপত্র, অনিশ্চয়তায় ফলাফল মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে ২৪৮১ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা: সরকারি সেবা জনবান্ধব করার তাগিদ ধামরাই মডেল প্রেস ক্লাবের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৮ বছরের শিশুকে দীর্ঘদিন ধরে বলাৎকার করছিলেন, পটিয়ায় শিক্ষক গ্রেপ্তার সখীপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মায়ানমারে পাচারের আগেই ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ ময়মনসিংহে শহীদ সাগরের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই কর্মসূচির শুরু করেছে জেলা এনসিপি মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার!

সখীপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

reporter নাজমুস সালেহীন সজীব
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা অরুণোদয় স্টুডেন্টস ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে ছোট মৌশা স্কুল মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেন, ইউপি সদস্য কবির হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সুজন, দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ মনির, স্বপন আহমেদ, আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া বর্তমান সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মকে এসবের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মাদক ক্রেতা এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যের মাধ্যমেই মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com