1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ খুলনার লবনচরায় দ্ধন্দের জেরে যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন ভোলায় কিশোর গ্যাং এর অভ্যন্তরীন কোন্দলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর থানায় আত্মসমর্পণ ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড খাগড়াছড়ি লোকালয় থেকে বার্মিজ পাইথন উদ্ধার জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে বিনামূল্যে কৃষি বীজ, চারা ও জৈব সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ২০২৫-২৬ টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ বিপুল চালান উদ্ধার

‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ

reporter ‎মল্লিক জামাল
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

‎রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ারনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন তিন সাংবাদিক। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনার সংবাদ সংগ্রহে যান দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরী, তার সহকর্মী মো. সাগর এবং রাজধানী টেলিভিশনের প্রতিনিধি মো. সাজিব।
‎অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাজলা ফাতেমা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযুক্ত মো. ইমন হোসেন-এর নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎এতে প্রিয়া চৌধুরীসহ অপর দুই সাংবাদিক আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া চৌধুরীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি রিয়েলমি মোবাইল ফোন, সাংবাদিক মো. সাজিবের ব্যবহৃত ক্যামেরা এবং মো. সাগরের একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে।
‎ভুক্তভোগীদের দাবি, ঘটনাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসা গ্রহণ শেষে তারা যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎এ বিষয়ে হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
‎উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com