1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন ধামরাইয়ে ছাড়পত্রহীন শোভা ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা, নিয়মিত অভিযানের ঘোষণা ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় মামলা: রাতভর অভিযান চালিয়ে ১৮ আসামি গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই রামগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, মাদক মামলার জেরে হামলার অভিযোগ কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত  দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন

reporter মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত ভোগ দখলীয় পুকুরটি দখল করার লক্ষে স্থানীয় মোহাম্মদ আলী গাজী ও তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসান সহ কতিপয় ব্যাক্তি মিথ্যা মামলা,মারপিট করার হুমকি ধামকি ও জবর দখলের পায়তারার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ কমিটি ও মুসল্লিগন মসজিদের সামনে এক মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে দাড়িয়ে বক্তারা বলেন, আমাদের মসজিদের নামীয় ১০৮ দাগের মধ্যে ১৬ শতক জমি যাহা ইতিমধ্যে আমরা দলিল মুলে সকল রেকর্ড পেয়েছি, দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন কল্পে কমিটি ভোগ দখল করে আসছে, সম্প্রতি মসজিদ সংলগ্ন মোঃ মোহাম্মদ আলী গাজী ও তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসান সহ তাদের লোকজন মসজিদের পুকুরটি দখল করার লক্ষ্যে হুমকি ধামকি সহ নানা ধরনের পায়তারা করছে,আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি,তারা আরো বলেন,মেহেদি হাসান আওয়ামীলীগের প্রত্যায়ন নিয়ে পুলিশের চাকুরি নিয়েছিলো কিন্তু এখন সে নিজেকে বিএনপির সাবেক নেতা পরিচয় দিয়ে ভযভিতী প্রদর্শন করছেন,আমরা মুসল্লিগন এ মানববন্ধন থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী করে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জমিদাতা মোঃ সামছুর রহমান মফু, স্থানীয় মেম্বর মাহবুবুর রহমান, অবসর প্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বার, সহ একাধিক মুসল্লিগন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com