1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর 
calendar প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হক রুবেলকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন নিহত জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া।
ঝিনাইগাতী থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোঃ আবুল হাসেম শনিবার সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি বুধবার ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে হত্যার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com