1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদলকে পূর্ব পরিকল্পিত নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ৭ এপ্রিল  দুপুর সাড়ে ১২টায় শেরপুর জেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুঁইয়াচর এলাকায় বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদলকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। এঘটনায় ওই চিহ্নিত সন্ত্রাসীদের আসামী করে নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী মোছাঃ পপি বেগম বাদী হয়ে  ২৮ ফেব্রুয়ারি শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুপুরে মানববন্ধন কর্মসূচিতে নিহত বাদলের স্ত্রী এক বক্তব্যয় অভিযোগ করে বলেন, ওই হত্যাকান্ডের ঘটনার পর আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এতে বাদীসহ বিচার প্রার্থীরা নিরাপত্তাহীন ও হুমকির আশংকা করছে। তাই অবিলম্বে সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রদক্ষেপ গ্রহণ ও হস্তক্ষেপের দাবি জানান। এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদল সাবেক সভাপতি শওকত হোসেন, থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাজু, ভাতশালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন, শহর ছাত্রদল সদস্য সচিব আসিফ, কামারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আঃ কাদের প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী, সন্তানসহ বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com