1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর 
calendar প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সংযমের মাস হিসেবে রমজানের গুরুত্ব তুলে ধরেন। ব্যানার ও ফেস্টুনে ‘আহলান সাহলান মাহে রমজান’ এবং ‘খোশ আমদেদ মাহে রমজান’ স্লোগানের মাধ্যমে নতুন চাঁদ ও পবিত্র মাসকে স্বাগত জানানো হয়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এবারও এই র‌্যালির আয়োজন করা হয়েছে। তারা রমজান মাসে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com