1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুর জেলা পুলিশে যোগ দিলেন শিক্ষানবিশ এএসপি আবদুল্লাহ আল মামুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর জেলা পুলিশে যোগ দিলেন শিক্ষানবিশ এএসপি আবদুল্লাহ আল মামুন

reporter মোঃ রিয়াজ, শেরপুর
calendar প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশে ছয় মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণ গ্রহণের অংশ হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, মাঠপর্যায়ে দক্ষতা অর্জন ও পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হিসেবে তিনি শেরপুর জেলা পুলিশের সঙ্গে ছয় মাসব্যাপী বাস্তব প্রশিক্ষণে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com