1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিলের আঘাতে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দীঘিনালায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা সখীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত রাজশাহীতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন সেমিনার মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী শাহেদা আক্তারকে শারীরিক নির্যাতন ও বাদীর সন্তানকে হত্যার হুমকি  সদরপুরে হাতি নিয়ে রাস্তায় চাঁদা তুলার সময় ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বি.আর.টি.এ মোটরযান পরিদর্শক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক স্মৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র: শফিউল বারী বাবু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন ফাহিম

শিলের আঘাতে গৃহবধূকে হত্যা, পলাতক স্বামী

reporter মোঃ আলমগীর হোসাইন
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেষার শিল-পাটার শিল দিয়ে মাথায় আঘাত করে গৃহবধূকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতে দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানিয়েছেন। নিহত ২৪ বছর বয়সী তানিয়া খাতুন একই গ্রামের সোহবার আলী সেখের মেয়ে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা মো. শাহপরানের স্ত্রী।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিদর্শক শাহ আলম বলেন, “রাতের কোনো এক সময় তানিয়াকে শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী শাহপরান স্ত্রী তানিয়াকে হত্যা করেছে।”

নিহতের বড় ভাই আল আমিন বলেন, “বিদেশে থাকা অবস্থায় শাহপরানের সঙ্গে আমার ছোট বোন তানিয়ার প্রেমের সম্পর্ক হয়। পরে পাঁচ বছর আগে তারা বিয়ে করে।
“শাহপরান বলতো, তার পরিবারের কেউ নেই। তাই বিয়ের পর থেকে সে আমাদের বাড়িতেই ঘরজামাই থাকতো। আমার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো”
তিনি বলেন, “সোমবার রাতে রাতের খাবার শেষে আমরা যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের মধ্যে তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।

“আমার বোনের মুখ ও হাত বাঁধা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।”
ঘটনার পর থেকে শাহপরান পলাতক রয়েছে জানিয়ে পরিদর্শক শাহ আলম বলেন, “তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com