1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক , অভিযানও অব্যাহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক , অভিযানও অব্যাহত

reporter মোঃ ইউছুফ
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মাদক, অভিযানও অব্যাহত।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৬৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

গত সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শালীজ কালেকশনের সামনে সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে দক্ষিণ মকরধ্বজ এলাকার বরকন্দাজ বাড়ির বাসিন্দা আলমগীর হোসেন (৪০) এবং মান্দারী ইউনিয়নের মটবী এলাকার বাসিন্দা মেহেদী হাসানকে (১৯) আটক করা হয়।

জানা যায়, আটক আলমগীর হোসেনের কাছ থেকে ৯৮০ পিস এবং মেহেদী হাসানের কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১ হাজার ৫৬৮ পিস।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com