1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রোহিঙ্গা হত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় আকবর আলী হল ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন আগৈলঝাড়ায় খাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ী বর্ডার গার্ড (২৯ বিজিবি) কর্তৃক আসামীবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রোহিঙ্গা হত্যা মামলায় সহায়তা দিতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মায়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় সহায়তা দিতে ওআইসি’র সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।

গণহত্যা কনভেনশনের আওতায় রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী মায়ানমার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করতে ওআইসির ভূমিকার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ, ওআইসি তথা সারাবিশ্বের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নীতি অনুসরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও শান্তির নিদর্শন স্থাপন করেছে।

ইসলামবিদ্বেষী কর্মকা- এবং মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সংশ্লিষ্ট সকল পক্ষের অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

ড. মোমেন সম্প্রতি মরক্কোতে ভয়াবহ ভূমিকম্প এবং লিবিয়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের গভীর সহানুভূতি প্রকাশ করেন।

মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ উইল মারজুগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com