1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামপাশায় জনসভায় লুনা ‘ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকুন’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

রামপাশায় জনসভায় লুনা ‘ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকুন’

reporter আশিকুর রহমান রানা, সিলেট 
calendar প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ৪নং রামপাশা ইউনিয়নসহ পুরো বিশ্বনাথের মানুষ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে এবং এই বিজয় হবে শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়।

গত সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় বিশ্বনাথ উপজেলার রামপাশা পয়েন্টে ৪নং রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা রইছ আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক বিলকিস আক্তার, রিমা বেগম এবং উপজেলা ছাত্রদল নেতা হোসেন আহমেদ পাভেলসহ ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

রামপাশা পয়েন্টে আয়োজিত এই জনসভাটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। বক্তারা আসন্ন নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com