এই ভয়াবহ ক্ষয়ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। তাঁর নিজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই দুঃসময়ে তাঁর ও তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ও সহমর্মিতা।
ইউএনও আতিকুর রহমান একজন সৎ, যোগ্য, ন্যায়নিষ্ঠ ও মানবিক সরকারি কর্মকর্তা। অত্যন্ত ধৈর্য, মেধা, বিবেক ও নিষ্ঠার সঙ্গে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তাঁর মতো একজন নিরহংকার, মানবিক ও জনবান্ধব ইউএনও খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তাঁর মানবিকতা ও কর্মনিষ্ঠায় আমরা গর্বিত।
সৌভাগ্য আমাদের, সৌভাগ্য রামগঞ্জবাসীর, সৌভাগ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের—এমন একজন সৎ ও মানবিক কর্মকর্তাকে জনগণের সেবায় নিয়োজিত করতে পেরে।
আল্লাহ পাক তাঁকে ও তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দিন এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।