1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজশাহীর মোহনপুরে কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার অপরাধ রোধে যুবদের ১০ দফা দাবি: উপজেলা প্রশাসনের অ্যাডভোকেসি সভা সংবাদ প্রকাশের পর কাশিমপুরে পুলিশের পদক্ষেপ, বাসস্ট্যান্ডে জিসিসির উচ্ছেদ অভিযান রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

রাজশাহীর মোহনপুরে কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা

reporter মোঃ নাসিরউদ্দিন 
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হল রুমে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় কেশরহাট পৌরসভার মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শকরণ সভা (সভা-৩) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা রহমান। পৌরসভার সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মাস্টার প্ল্যান তৈরির কৌশলগত দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা কৃষি কর্মকর্তা: কামরুল ইসলাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী
পৌরসভা প্রতিনিধি: কেশরহাট পৌরসভার প্রকৌশলী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব: কেশরহাট পৌরসভার বিএনপি নেতা খুশবুর, বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: বাচ্চু এবং মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।
সভায় বক্তারা কেশরহাট পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাস্টার প্ল্যানের আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কৃষিজমি রক্ষা করে সুপরিকল্পিত নগর কাঠামোর বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ পৌরসভার টেকসই অবকাঠামোগত উন্নয়নে মতামত প্রদান করেন এবং মাস্টার প্ল্যান বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com