1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহীতে ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বাস্থ্য সেবায় পথিকৃৎ হবে নিলুফার খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল মঞ্জুর হোসেন ঈসার চিকিৎসার খোঁজ নিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী তাপস মঞ্জুর হোসেন ঈসার চিকিৎসার খোঁজ নিলেন কমরেড সাইফুল হক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানকে দেখতে পিজি হাসপাতালে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকিয়ে পালিয়েছে আসামি অধ্যক্ষের ‘ভুয়া’ দাবি, তদন্তে মিলল উল্টো চিত্র:শিক্ষাবোর্ডের আশ্বাস নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে নিখোঁজ যুবক

রাজশাহীতে ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক:
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের নেতাদের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ সম্রাট রাজশাহী বিভাগের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সংগঠনের সভাপতি রফিকুল আলম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে দেন।

সংগঠনের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে এবং মো. শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি कर्मचारी সমিতির প্রধান উপদেষ্টা এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি করর্মচারী সমিতির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার এবং বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসেন খান। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি নাসির উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, নূর মোহাম্মদ, মশিউর রহমান লাভলু ও দ্বীল মোহাম্মদ। এছাড়া অতিরিক্ত মহাসচিব রাশেদুল আলম ও আবদুল গাফফার; যুগ্ম মহাসচিব আবদুল মতিন, মো. সোহেল মিয়া ও মেহেদী হাসান সুমন; সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ও ফিরোজ মিয়া; অর্থ সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক পলাশ আহমেদ এবং প্রচার সম্পাদক পলাশ চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে রাজশাহী বিভাগের নেতারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে রাজশাহী সফরের আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় কমিটি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com