বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সমাজসেবক সিতাংশু কর্মকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। নতুন বছরে অতীতের সব গ্লানি ভুলে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন। শুভ নববর্ষ।