1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রক্ষক যখন লুটপাটের ভক্ষক হয়, তখন বন ও পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়ে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

রক্ষক যখন লুটপাটের ভক্ষক হয়, তখন বন ও পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়ে

– পেকুয়ায় বনবিভাগের অনুমতিতে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ

reporter কক্সবাজার, প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কাটা পাহাড় এলাকায় বনবিভাগের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মোহসেন নামের এক নারী বনভূমির জায়গায় বাড়ি নির্মাণ করছেন। আর এ কাজে বনবিভাগের বিট কর্মকর্তার নীরব সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বিট আওতাধীন ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের ভিত্তি, দেয়াল ও কলামের কাজ চলমান রয়েছে। শ্রমিক আলী হোসেন ও মোহসেনর দাবী, বিট কর্মকর্তা মোতালিব আল মোমিনের অনুমতি নিয়েই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বনভূমি রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা এখন উল্টো বনভূমি দখল ও স্থাপনা নির্মাণে সহযোগিতা করছেন। তাদের ভাষায়, রক্ষক যখন লুটপাটের ভক্ষক হয়, তখন বন ও পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানান, টৈটং এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না। এতে বনভূমি ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে টৈটং বিট কর্মকর্তা মোতালিব আল মোমিন বলেন, তথ্যগুলো দিন, আমি লোক পাঠিয়ে অভিযান পরিচালনা করবো। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন বলেন, বিস্তারিত তথ্য পেলে আজকের মধ্যেই অভিযান পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে। সহকারী বন সংরক্ষক, পদুয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তথ্য গুলো পেয়েছি, আমি রেঞ্জ কর্মকর্তা এবং বিট কর্মকর্তাকে পাঠিয়েছে। তাঁরা আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com