1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
যশোরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিতে জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

যশোরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতিতে জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

reporter হাবিবুর রহমান হবি,যশোর
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা। ঐতিহাসিক টাউন হল মাঠে কেন্দ্রীয়ভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দরা।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন এবং মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি উপজেলা শাখাও নিজ নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করবে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট বেজপাড়া পূজা সমিতি মন্দিরে গীতাপাঠ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন।
আগামী ৪ সেপ্টেম্বর ঐতিহাসিক টাউন হল মাঠে মূল আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই সেখানে ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হবে। এরপর শতকণ্ঠে গীতাপাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পৌর প্রশাসক রফিকুল হাসান।
আলোক প্রজ্বলন পর্বে নেতৃত্ব দেবেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। পরে টাউন হল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রাটি বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষবাড়ীর মাঠে পৌঁছানোর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যশোরবাসীকে জন্মাষ্টমীর সব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাশ রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা সভাপতি রবিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, জেলা প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, কার্যালয় সদস্য বাবু হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা অধিকারী, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ ও গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে ২৮ আগস্ট অনুষ্ঠিত গীতাপাঠ, বক্তৃতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের তারিখ জন্মাষ্টমীর মূল মঞ্চ থেকে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com