1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড প্রতিদিনের কণ্ঠে সাংবাদিকদের নামে অসত্য প্রকাশে আরজেএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ৪ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাটে ভয়াবহ নদীভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে দোকানপাট ও বসতঘর পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন মায়ের কোলের সন্তান ফিরিয়ে দেওয়াই তার বড় সাফল্য রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগে সংবাদ সম্মেলন

মোবাইল কোর্টের অভিযানে হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

reporter ফারুক হোসেন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
​আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাঙ্গীনার পার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গাঙ্গীনার পার এলাকায় হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। অভিযান চলাকালীন মাদক সেবনের অপরাধে হেলাল ও জসিমকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী উভয়কে ৬ মাসের কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান শেষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গাঙ্গীনার পার এলাকায় মাদক সেবনের দায়ে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। এলাকার যুবসমাজকে রক্ষায় এবং জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com