1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

মুলাদী উপজেলার অধিকাংশ সেতু ও পুল নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হলেও, এই গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজটি আজও আগের অবস্থায় রয়ে গেছে। ব্রিজের উপরের স্টিল প্লেটগুলো আলগা হয়ে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের সময় সেগুলো সরে গিয়ে বড় ফাঁকা সৃষ্টি হয়। ফলে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

ইতোমধ্যে একাধিকবার এই ফাঁকায় চাকা আটকে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া বৃষ্টির সময় পুরো ব্রিজটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে, যা সাধারণ মানুষের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে।

মীরগঞ্জ–মুলাদী সড়কের এই গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজটি দ্রুত সংস্কার অথবা নতুনভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

দুর্ঘটনা ঘটার অপেক্ষা নয়—মানুষের নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com