1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

মুকসুদপুরে বিএনপির কর্মী সভা

reporter মুকসুদপুর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে ১৩ নং পুরাতন মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম মিঠু লস্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম মুন্সি সাবেক সদস্য সচিব গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামাল লস্কর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম মিঠু লস্কর সাবেক সদস্য সচিব গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, সূচনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহিদ, এ ছাড়া আরও বক্তব্য রাখেন
সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম মুন্সি, শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ওবাইদুল ইসলাম, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, পশারগাতী ইউনিয়ন বিএনপি নেতা সালমিন মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাজাহান খান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, নবগঠিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে, আহ্বায়ক হিসাবে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ও সদস্য সচিব হিসাবে এম মিঠু লস্করের নাম ঘোষণা করেণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com