1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন,জলাশয়ে অবমুক্ত হলো মাছের পোনা উন্নয়ন কাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল

ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

reporter আরিফ রব্বানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

‘রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা মৎস সম্পদ দপ্তরের আয়োজনে জেলা পরিষদ শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থিত পুকুরে মাছের পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হলে র‍্যালিটি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনায় সভায় দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অনন্য অবদানের কথা তুলে ধরেন। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় রক্ষা এবং দেশীয় মাছের বিলুপ্তি রোধে মৎস্যজীবীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান,ময়মনসিংহ মৎস অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার কামরুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন মৎস্যজীবীদের আরও উৎসাহিত করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com