1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা ১৫ জন আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা ১৫ জন আটক

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ

সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং জনজীবনের ঝুঁকি তৈরি করে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে চুনের কারখানা পরিচালনা করায় ১৫ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) ২০২৫ তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এই ১৫ জনকে আটক করেছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে । এসময় পুলিশ কারখানা থেকে গ্যাস সংযোগের যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেন।

সুত্র জানিয়েছে-​দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের রঘুরামপুর পূর্বপাড়ায় ব্যবসায়ী খোকন সরকার-এর জমিতে চুনের কারখানাটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চালানো হচ্ছিল বলে অভিযোগের প্রেক্ষিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ গ্যাস সংযোগকারী অভিযুক্তদের আইনের আওতায় আনতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক হিলটন পাল-এর নেতৃত্বে তিতাসের একটি বিশেষ টিম অভিযানে অংশ নেয়। কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম এর তত্বাবধানে অভিযানে অংশ নেন এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স।

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের ব্যবসায়ী খোকন সরকারের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গ্যাস লাইন টেনে চুনের কারখানা চালানো হচ্ছিল, তিতাস কর্তৃপক্ষকে বিষয়টি জানালে অবশেষে এ অভিযান পরিচালিত হয়।

​এলাকার লোকজনের দীর্ঘদিনের অভিযোগ ছিল এই ধরনের অবৈধ গ্যাস সংযোগ শুধুমাত্র সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে না, বরং যে কোন সময় বিস্ফোরণে মারাত্মক দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা ছিল। জনজীবন ছিল ঝুঁকিপূর্ণ।

​তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-প্রকৌশলী হামিদুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। ​অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, এই ধরনের অবৈধ সংযোগ শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, বরং এলাকাবাসীর জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে, আটককৃত ১৫ জনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com