পিজি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী তাপস। এ সময় রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে তারা হাসপাতালে মঞ্জুর ঈসাকে দেখতে যান।
উল্লেখ্য, মো. মঞ্জুর হোসেন ঈসা অধ্যাপক ডা. সায়েম আল মনসুর ফয়েজীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিচ্ছেন এবং দেশ-বিদেশ থেকে সুস্থতার জন্য দোয়া করছেন।