1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

ভোলায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

reporter মোঃ আফজাল ,তজুমদ্দিন 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু মুকারম, মো. কামাল উদ্দিন ও মাওলানা ওবায়দুর রহমান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। দ্বি-বার্ষিক সম্মেলনের একপর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মাওলানা আতাউর রহমান মমতাজীকে সভাপতি, মাওলানা ওবায়দুর রহমানকে সহ-সভাপতি এবং মাওলানা তরিকুল ইসলাম তারেককে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com