1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে রেজাউল করিম রাজার সমর্থনে মতাবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

বোয়ালখালীতে রেজাউল করিম রাজার সমর্থনে মতাবিনিময় সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রাজার দোয়াত-কলম প্রতীকের সমর্থনে এলাকাবাসী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী কিষান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো রেজাউল করিম বাবুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জানে আলম,  আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, নুরুল হুদা, ইউপি চেয়ারম্যান মো.মোকারম, কাজল দে, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রতন চৌধুরী, ইসমাইল হোসেন খোকন, দিদারুল আলম ও দেলোয়ার হোসেন হাসান।

এসময় যুবলীগ নেতা সায়েম কবির, মো. ইউছুপ,শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা এস এম কাজেম, ইউনুচ আজম খোকন, ইউপি সদস্য  নুরুল আবছার, মো.মোরশেদ আলম, হাসান চৌধুরীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল করিম রাজা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান।  তার নির্বাচনী এ মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদের ভাই উত্তর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ বলেছেন, ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে হবে। যারা এখনো ঘুমিয়ে আছে তাদের জাগাতে হবে। সমাজ, পরিবারের প্রতি এবং আখেরাতের জন্য আমাদের কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com