দিনাজপুরের বোচাগঞ্জ ডিএন অটো রাইস মিলের শিল্পপতি মোঃ মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ তার স্ত্রী শিল্পির বিরুদ্ধে। দিনাজপুর কোতয়ালী পুলিশ, নিহতের স্ত্রী শিল্পিকে আটক করেছে বলে জানাগেছে। গত ১৫ জুন সকাল ১০ টা ৩০ মিনিট বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান অতিরিক্ত রক্তক্ষরণের দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে চিকিৎসাধী অবস্থায় ইন্তেকাল করেন ।
গত ১৪ জুন ২০২৬ রাত আনুমানিক ৯ ঘটিকায় মোস্তাফিজুর রহমানকে রামদাস পাড়ায় তার ডিএন অটো রাইস মিলের বৈঠক খানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্দার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকার মানুষ । অবস্থার অবনতি হলে রাত ১১টার সময় তাকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে ভর্তি করেন।
স্থানীয় মিলের শ্রমিকদের ঘটনা সুত্রে জানাযায়, নিহতের স্ত্রী শিল্পি মাঝে মাঝে মিল আসত এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রায় কথা কাটাকাটি লিপ্ত হত।
দিনাজপুর সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান বলেন, ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান গত ১৪ জুন রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। কিন্তু রাত ৯ টার সময় তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।গত ১৫ জুন ১০ টা ৩০ মিনিট তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্ত্রীর বিরুদ্ধে পূর্বে নির্যাতনের অভিযোগ রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় কোতোয়ালী থানার সহায়তায় স্ত্রী শিল্পিকে হেফাজতে নিয়েছি, আমাদের তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বিষয়টি জানান,নিহত মোস্তাফিজুর রহমান একজন বিশিষ্ট শিল্পপতি জহুরা অটোরাইস মিলের সত্বাধিকারি আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।