1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা

– মাত্র ৩ ঘণ্টায় ১০৭ মিমি বৃষ্টি, নগরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা-দেরিতে আসা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময়ের নির্দেশ

reporter মো জহির হোসেন ,কুমিল্লা
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২:১১ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরী কার্যত অচল হয়ে পড়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকার বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ভয়াবহ জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ে অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের নৌকায় করে প্রবেশের ব্যবস্থা করতে হয়।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। অনেকে বৃষ্টিতে ভিজেই পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করেন। পানিতে ডুবে থাকা সড়কে কয়েকজন পরীক্ষার্থীকে পড়ে যেতেও দেখা যায়। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেক অভিভাবক।

মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, “এমন প্রাকৃতিক দুর্যোগে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থীই ভেজা কাপড়েই পরীক্ষা দিয়েছে।”

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার জানান, এ কেন্দ্রে আটটি কলেজের প্রায় ২ হাজার ১০০ পরীক্ষার্থী অংশ নিয়েছে। মাঠে পানি জমলেও পরীক্ষার কক্ষগুলো নিরাপদ ছিল। জলাবদ্ধতার কারণে দেরিতে পৌঁছানো পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার বিভিন্ন কেন্দ্রের সামনে ও রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো পরীক্ষা কক্ষে পানি প্রবেশ করেনি। তিনি বলেন, “জলাবদ্ধতার কারণে দেরিতে আসা পরীক্ষার্থীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে কেন্দ্রসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হবে না।”

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, পরীক্ষা শুরুর আগ থেকেই তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করার কাজ তদারকি করেছেন।

এদিকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। অতিরিক্ত ভাড়া গুণতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com