1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ আসামি গ্রেফতার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

রংপুরের বদরগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. লিমন মিয়া (১৯)-কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার র‌্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০টা ১০ মিনিটে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিমন মিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর সরদারপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৮ মে ভুক্তভোগী বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী তার বোনের বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্তরা মোবাইল ফোন দেখানোর কথা বলে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলার পাকার মাথা বাজারসংলগ্ন একটি ইটভাটার কাছে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে কিশোরী গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
ঘটনার পর অভিযুক্তরা কিশোরীকে চেংমারী বাজারে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে তিনি ঘটনার বর্ণনা দেন। এ ঘটনায় ৩১ মে ভুক্তভোগীর বোন বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপহরণ ও গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে লিমন মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com