1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিশ্বশান্তি ও মানবকল্যাণে দোয়ায় শেষ হলো পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফের ১০ দিনের কারবালা মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

বিশ্বশান্তি ও মানবকল্যাণে দোয়ায় শেষ হলো পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফের ১০ দিনের কারবালা মাহফিল

reporter ইব্রাহীম চৌধুরী, পটিয়া
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে আহলে বাইত রাসুল (সা.)-এর স্মরণে আয়োজিত ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল বিশ্বশান্তি, সমগ্র দেশ-জাতি ও মানবকল্যাণ কামনায় আখেরি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। দরবার সূত্রে জানা যায়, ২১তম এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় ১৭ জুন বুধবার বাদ এশা। ২৬ জুন শুক্রবার রাতব্যাপী জিকির-আজকার, মিলাদ, কিয়াম, ধর্মীয় আলোচনা এবং আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মাহফিলে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদেরা কারবালার ইতিহাস, শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শ আজও মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবন এবং আমিরুল আউলিয়ার শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাহফিলে অসংখ্য আশেকে আমিরভান্ডারী, ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতিদিন মিলাদ, কিয়াম, জিকির, দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী স্বাগত বক্তব্য ও সমাপনী দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন। তিনি বলেন, “কারবালার শিক্ষা মানুষের জীবনে সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। এ আদর্শ সমাজে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহসাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ কায়েস আমেরী, অর্থ সম্পাদক আশিক আমেরী, বখতিয়ার হামিদ, আলমগীর আলম, মুহাম্মদ সোহেল, রাজিব হোসেন, মিজানুর রহমান, মো. বয়ানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আয়োজন সফল করতে সহযোগিতা করায় তাঁরা সকল ভক্ত, মুরিদ, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com