1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে অটিজম শিশুরাও অনন্য সম্পদে পরিণত হতে পারে-ইউএনও এক দশকে পেকুয়া হবে দেশের অনুকরণীয় পৌরসভা ঃসমাজসেবক ও শিক্ষক নাঈমুল আবেদীনের ভাবনাও প্রত্যাশা সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন মানবসেবায় নিবেদিত প্রাণ পল্লী চিকিৎসক আব্দুল হক — পাকুড়িয়া ইউনিয়নের গর্ব, মানুষের আস্থার প্রতীক ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটক সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র জোড়া অভিযান ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপের বিশাল চালান জব্দ কালুরঘাট সেতু ইতিহাসের সাক্ষী, অবহেলারও প্রতীক ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যুঃ বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ পাবনায় দুস্থ, অসহায় ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজের পিছিয়ে পড়া ও চিকিৎসাসেবার ব্যয় বহনে অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা এবং জনাব মোঃ ছুফি উল্লাহ, পুলিশ সুপার,পাবনা মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক, সমাজসেবা কার্যালয়, পাবনা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সরকারের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পাবনা জেলা পুলিশ বিশ্বাস করে, মানবিক সমাজ বিনির্মাণে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com