সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট নদিতে অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করে।
সজলের বড় দুলাভাই দৈনিক ঘোষনা কে জানান, সোমবার সকাল আনুমানিক ৭ টার দিকে গোসলের জন্য সজল নদীতে নামে। এরপর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়ি খোঁজাখুঁজির একপর্যায়ে খুজে না পেয়ে। পরিবারের লোকজন নদীর পাড়ে যায় নদীর পাড়ে গিয়ে সজলের জুতা ও লুঙ্গি দেখতে পায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন নদীতে । পরে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন এর খবর পাঠানো হয় তারা ঘটনাস্থলে গিয়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিস এর ডুবির দল খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসকে জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’