পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনায় এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) ২৮ রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ইফতার মাহফিলটি সৌজন্যে আয়োজন করেন মোঃ আজিজুল ইসলাম রুবেল, যিনি ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও পরিচিত। সার্বিক ব্যবস্থাপনায় ছিল “বন্ধু মহল”।
অনুষ্ঠানে শতাধিক রোজাদার একসাথে বসে ইফতার গ্রহণ করেন, যা এক অনন্য সম্প্রীতির দৃশ্য সৃষ্টি করে। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজক মোঃ আজিজুল ইসলাম রূবেল বলেন, “রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই আয়োজনের মাধ্যমে আমরা সকলকে একত্রিত করার চেষ্টা করেছি।”
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ তরুণদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।