1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখকে কুপিয়ে হত্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন ধামরাইয়ে ছাড়পত্রহীন শোভা ব্যাটারিকে ১ লাখ টাকা জরিমানা, নিয়মিত অভিযানের ঘোষণা ফেনীর ফুলগাজীকে দ্রুত পৌরসভায় রূপান্তর করা হবে’ — এমপি রফিকুল আলম মজনু আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় মামলা: রাতভর অভিযান চালিয়ে ১৮ আসামি গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই রামগঞ্জে ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, মাদক মামলার জেরে হামলার অভিযোগ কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হারবাংয়ের বন্যাকবলিত এলাকায় জামায়াতের খাদ্য সহায়তা বিতরণ কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত  দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখকে কুপিয়ে হত্যা

reporter বায়েজিদ হোসেন,বগুড়া
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ

বগুড়া মহানগরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার মো. আজিজ শেখের ছেলে। স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফ শেখের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিল।

তাদের অভিযোগ, গভীর রাতে আরিফ শেখকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।পরে রাত আনুমানিক ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com