1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জে বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ফুলপুরে সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গাপুরে কলেজ সভাপতি পদ নিয়ে উত্তপ্ত শিক্ষাঙ্গন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

reporter মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) 
calendar প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তাঁর কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরে সেই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। কার্ড ফেরতের বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই আমি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলি। দলীয় কোনো নির্দেশনা না থাকায় আমরা কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসি। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, দলীয় নির্দেশনার বাইরে আমাদের কোনো এখতিয়ার নেই।এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com