1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক জয়নাল আবেদীন-এর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কক্সবাজার আঞ্চলিক কমিটি গঠিত শ্রীপুরে অনিবন্ধিত সমবায় সমিতি নিয়ে অভিযোগ: গ্রেপ্তারি পরোয়ানার দাবির পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বদলগাছী এন,আর,ডি,এ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্র সানি অপারেশন কর্মসূচি। বিরলে দিনদুপুরে প্রবাসীর স্ত্রী ও শ্যালক কর্তৃক সংসারের মালামাল নিয়ে পালানোর অভিযোগ ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার

‎বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক জয়নাল আবেদীন-এর মৃত্যু

reporter মোঃ হারুন অর রশিদ
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত জয়নাল আবেদীন (৭০) উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
‎স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান জয়নাল আবেদীন। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকার বাগানে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
‎শনিবার সকালে স্বজনরা বন বিভাগকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বন বিভাগের সদস্য এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি (ইলিফ্যান্ট রেসপন্স টিম) যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। একপর্যায়ে দুপুরে বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করা হয়।

‎ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com