1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফরিদপুরে সদরপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন হচ্ছে রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বিরলে হুইপ আখতারুজ্জামান মিয়া চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরে সদরপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায়

reporter শেখ হাচান, ফরিদপুর
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে।  গত বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার (৩১ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিক্ষার্থীর মা বাড়িতে ছিলেন না। রাতে দুই বোন পৃথক কক্ষে অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী এক যুবক জানালার অংশ ভেঙে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে আরও কয়েকজন ঘরে ঢোকে। পরে তারা জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে বাড়ির কাছেই ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর খালা জানান, রাতেই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে স্থানান্তর করা হয়। তিনি দাবি করেন, ভুক্তভোগী কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করতে পেরেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন এবং তাদের বক্তব্য শোনা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে তিনি অডিও বা ভিডিও বক্তব্য দিতে সম্মতি দেননি এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com