1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ গণঅধিকার পরিষদ-জামায়াতের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর, মামলা প্রক্রিয়াধীন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ বগুড়ার শাজাহানপুরে মাদকের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‍্যালি ও পুরস্কার বিতরণ

reporter শেখ হাচান ফরিদপুর
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরে সদর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন এবং মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং জলাশয়কে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনার ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করার ওপর গুরুত্ব দেন। তারা মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা ইলিশ উৎপাদনে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এ অর্জন ধরে রাখতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। দেশের বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা মৎস্য খাতের সঙ্গে যুক্ত হওয়ায় এ খাতের উন্নয়ন ও সংরক্ষণে সমন্বিত পদক্ষেপ জরুরি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাছ চাষে অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে। এ সময়ে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com