1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
,গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিক পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া শাহজাদপুরে ১৫ দিনব্যাপী পৌরকর আদায় মেলা ২০২৬ এর উদ্বোধন। ফরিদপুরে ভূমি কর্মকর্তার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল, ঘুষের অভিযোগ; দাবি ধারের টাকা ফেরত বগুড়া মহাসড়কে ফের মোটরসাইকেল বাহিনীর ছিনতাই! ১২ দিন আগে জাইদুর, এবার নাদিম ছুরিকাহত রাজশাহীতে সাইদুর রহমানের সুস্থতায় প্রেসক্লাবে দোয়া মাহফিল নুরুদ্দীন আফসারীর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগ ‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপহার হিসেবে আজ ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তাহন্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্যের হর্টিকালচারের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া।

আনারস হস্তান্তর শেষে ফণিভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু এবং রসালো। এই আনারসগুলো ভারত থেকে বাংলাদেশের জন্য ভ্রাতৃত্বের শুভেচ্ছা উপহার।

এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র:বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com