1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কাশিয়ানীতে মহাসড়কে অজ্ঞাতবাসের ধাক্কায় নিহত সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের উদ্বোধন, মৌলভীবাজারেও ভার্চুয়াল অংশগ্রহণ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ খুলনার লবনচরায় দ্ধন্দের জেরে যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

reporter নুরুল আমিন পলাশ,পাইকগাছা (খুলনা) 
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) হস্তান্তর এবং ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পাইকগাছা ও কয়রায় দু-উপজেলায় প্রায় ৩ কোটি টাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com