1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে

পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

reporter গোলাম মর্তুজা, পাঁচবিবি 
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশখুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ​নিহত রাশেদুল ইসলাম ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে রাশেদুল ইসলাম উপজেলার শালাইপুর বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বাঁশখুর গ্রাম এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।​এদিকে, যুবক রাশেদুলেন এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com