1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটিয়ায় খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে 'জুলাই স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২৯ বিজিবি কর্তৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি শিক্ষার সার্বিক মানোন্নয়নে মতবিনিময় সভা বাড়ির মালিককে হত্যা করে ৯ প্যাকেটে লাশ! কুমিল্লায় ভাড়াটিয়াকে আটক লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী মিরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪২ বিজিবি পৃথক ০৪টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ ভারতীয় মদ, পীরগঞ্জ ও হরিপুরে দেশি মদ জব্দ

পটিয়ায় খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ‘জুলাই স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

“তরুণদের হাতে মোবাইল নয়, খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে। খেলাধুলার চর্চা বাড়লে অনলাইন আসক্তি, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে নতুন প্রজন্মকে অনেকটাই দূরে রাখা সম্ভব।”- এমন মন্তব্য করেছেন বক্তারা। এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ‘জুলাই স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তি, তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। প্রথম পর্বের খেলার উদ্বোধন করেন খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের স্থায়ী পরিষদ সদস্য ও সম্মানিত উপদেষ্টা আলহাজ মোজাফফর আহমদ। দ্বিতীয় পর্বের খেলার উদ্বোধন করেন সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য ও সম্মানিত উপদেষ্টা আবদুল মোনাফ। পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন মাহবুবুল আলম চৌধুরী। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল মান্নান। ফাইনাল খেলা শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় হোমিও চিকিৎসক আবদুল মোনাফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলহাজ মোজাফফর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবু তালেব। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। প্রকৌশলী আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাহমুদুল ইসলাম চৌধুরী, আবু সায়েম, রবিউল মামুন, সাইদুল হক তানভীর, নাহিদ চৌধুরীসহ খোলাফায়ে রাশেদীন সমাজ কল্যাণ সংসদের অন্যান্য সদস্যরা। শেষে টুর্নামেন্টে অংশ নেওয়া বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com