1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নানা আয়োজনে মুলাদীতে ইমন-সুচির বিবাহ সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

নানা আয়োজনে মুলাদীতে ইমন-সুচির বিবাহ সম্পন্ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ

বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আঃ ছত্তার খানের কন্যা ডাঃ সাবিকুন নাহার ফাতেমা (সুচি খাঁন) এর সঙ্গে মোস্তাফিজুর রহমান ইমন এর সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গত রবিবার ৫ জুলাই মুলাদী বন্দর বড় মসজিদে আনুষ্ঠানিকভাবে এ বিবাহ সম্পন্ন হয়। এতে আঃ ছত্তার খানের পারিবারিক আত্মীয়স্বজন, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় সূচি খানের বর মোস্তাফিজুর রহমান ইমন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় কর্মরত আছেন। ইমন-সূচির শুভ বিবাহ সম্পন্ন হওয়ায় দেশ-বিদেশের শুভাকাঙ্খীরা তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা ইমন-সূচির সুখী দাম্পত্য কামনা করছেন।
মুলাদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম জানান, বিবাহ অনুষ্ঠানটি ধীরে ধীরে সামাজিক সমাবেশে পরিণত হয়েছিল। আনন্দ, উৎসবমুখর পরিবেশে সবাই বর ও কনেকে সাদরে গ্রহণ করে নিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ ইমন-সূচিকে দোয়া করার জন্য উপস্থিত হয়েছেন। বিবাহ অনুষ্ঠানে উন্মুক্ত চা-কফি ও পান বিতরণের দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। মুলাদীতে এ রকম আনন্দমুখর বিয়ের অনুষ্ঠান বিরল বলে জানিয়েছেন এলাকাবসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com