1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযান বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবি খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড বিরলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময়

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধি, ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতকরণের দাবিতে চলমান কর্মবিরতি নিরসনে শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় শ্রমিকদের উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণের পর বিষয়টি নিষ্পত্তির জন্য এক মাস সময় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের সম্ভাব্য উপায় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নাকুগাঁও স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংঘাত বা অচলাবস্থার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই সবচেয়ে কার্যকর পথ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com