1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তের নামে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

নলছিটিতে সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্তের নামে ঘুষ দাবি ও মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ

reporter ফজলে রাব্বি,নলছিটি প্রতিনিধি
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে অনিয়ম, ঘুষ দাবি এবং মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে একটি মামলাও দায়ের করেন।

আদালতের নির্দেশনায় মামলার তদন্তের দায়িত্ব নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তদন্তের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার বজলুর রশিদ তদন্ত কার্যক্রম পরিচালনার একপর্যায়ে ভুক্তভোগীর কাছে অবৈধ আর্থিক সুবিধা (ঘুষ) দাবি করেন। তবে ওই দাবি পূরণে অসম্মতি জানালে তিনি নিরপেক্ষ তদন্ত না করে অভিযোগকারীর স্বাক্ষর জাল করে, আদালতে একটি অসত্য ও বিতর্কিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে নজরুল ইসলাম দাবি করেন, মিথ্যা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা ন্যায়বিচার প্রাপ্তির পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা আবেদনে তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সার্ভেয়ার বজলুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com