1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দোয়ারাবাজারে নিত্যপণ্যের বাজার অস্থির,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

দোয়ারাবাজারে নিত্যপণ্যের বাজার অস্থির,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস

reporter সুমন আহমদ, ​দোয়ারাবাজার 
calendar প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকার আশা থাকলেও, বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রায় প্রতিটি পণ্যের দামই এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

​সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম কয়েক দফায় বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ করে বলেন:- বাজারে কোনো কারণ ছাড়াই পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বিশেষ করে এক লিটার সয়াবিন তেলের দাম ২০০ টাকা ছাড়িয়ে গেছে যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ​স্থানীয় সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আশা করেছিলাম রমজানে দাম কিছুটা কমবে। কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট আর সরবরাহ সংকটের অজুহাত দিয়ে পকেট কাটছে। আমাদের এখন খেয়ে-পরে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।​

অনেক ব্যবসায়ীরা জানান:-​বাজারের বর্তমান অবস্থা নিয়ে খুচরা ব্যবসায়ীদের কণ্ঠেও ঝরছে হতাশা। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বাড়ার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। ফলে বাজারে আগের মতো ভিড় নেই এবং বেচাকেনা আশঙ্কাজনক হারে কমে গেছে। অনেকে লোকসানের ভয়ে নতুন করে মালামাল তুলছেন না বলেও জানান।

উপজেলার বিভিন্ন ​মানবিক সংগঠনের থেকে চিত্র দেখা গেছে:- বিভিন্ন মানবিক সংগঠন এর সাথে কথা বলে তারা জানান ​বাজারের এই সংকটময় সময়ে কিছুটা স্বস্তি ফেরাতে স্থানীয় বিভিন্ন মানবিক ও সেবামূলক সংগঠন এগিয়ে এসেছে। অনেক সংগঠন এরই মধ্যে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। তবে সরকারিভাবে কঠোর বাজার মনিটরিং ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান:- আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোনো ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট তৈরি করে বা সিন্ডিকেট করে দাম বাড়াতে না পারে,সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হয়েছে। যারা আইন অমান্য করে অতিরিক্ত দাম রাখছেন,তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ​প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়,আসন্ন দিনগুলোতে বাজার তদারকি আরও জোরদার করা হবে যেন সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com