1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশের প্রধান মানবতাবাদী কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন এর জন্মদিন পালন, বিশেষ সাহিত্য সম্মাননা প্রদান এবং মানবিক কবি উৎসব অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

দেশের প্রধান মানবতাবাদী কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন এর জন্মদিন পালন, বিশেষ সাহিত্য সম্মাননা প্রদান এবং মানবিক কবি উৎসব অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : কুমিল্লা কবি পরিষদ এর উদ্যোগে ১০ মে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ঢাকায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে দেশের প্রধান মানবতাবাদী কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন এর জন্মদিন পালন, বিশেষ সাহিত্য সম্মাননা প্রদান, প্রকাশনা এবং মানবিক কবি উৎসব অনুষ্ঠিত হয়। কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো.মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানি, গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা,তারুণ্যের কবি ও সাংবাদিক রেজাউদ্দিন স্টালিন,জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশিদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন পদপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ আদিল বিন সিদ্দিক তালুকদার, সাংবাদিক ও সাহিত্যিক মাইদুর রহমান রুবেল, বিশিষ্ট নৃত্যশিল্পী ও উপস্থাপক মোবাশ্বিরা নুজহাত তাজনিয়া উপ্তি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সাহিত্য বিশেষ সম্মাননা ২০২৩ প্রদান করা হয় ছয়জনকে। সম্মাননা প্রাপ্তরা হলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা,দৈনিক কালবেলা অনলাইনের সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল,সময় টিভির প্রধান প্রতিবেদক খান মুহাম্মদ রুমেল, সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার প্রকাশক নৃত্যশিল্পী ও উপস্থাপক মোবাশ্বিরা নুজহাত তাজনিয়া উপ্তি,সিলেট ল কলেজের প্রিন্সিপাল প্রাবন্ধিক ও গবেষক ডা. মোহাম্মদ আবু তাহের এবং সাপ্তাহিক বাংলা পোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি খাজিনা খাজিও উম্মুল খায়ের। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com