1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিজিসিএলের সিদ্ধান্ত স্থগিত, স্বাভাবিক থাকছে বগুড়ার গ্যাস নেটওয়ার্ক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পিজিসিএলের সিদ্ধান্ত স্থগিত, স্বাভাবিক থাকছে বগুড়ার গ্যাস নেটওয়ার্ক

reporter এস.এম.জয়, বগুড়া
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বগুড়ায় পূর্বঘোষিত টানা ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিংয়ের নির্ধারিত কাজ আপাতত স্থগিত করায় আজ বৃহস্পতিবার (৯ই জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১০ই জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো গ্যাস সরবরাহ বন্ধ থাকছে না। ফলে বগুড়া শহর ও আশপাশের এলাকায় নির্ধারিত সময়জুড়ে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিজিসিএলের বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম এ- তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিংয়ের সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এ- কারণে পূর্বঘোষিত গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে।

এর আগে পিজিসিএল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হবেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচি স্থগিত হওয়ায় গ্রাহকদের স্বাভাবিকভাবেই গ্যাস ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের নতুন সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হলে তা পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের আগাম জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com